| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

৭ বছরে মজিবর রহমানের সম্পদ বেড়েছে ১৬৯%,১৪ মামলা

গত সাত বছরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল–৫ আসনের দলীয় প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অস্থাবর সম্পদ বেড়েছে বেড়েছে ১৬৯ শতাংশ বলে প্রার্থীর দেয়া হলফনামা থেকে জানা গেছে।

  • প্রকাশের সময় : 03-01-2026 | 07:10 PM
৭ বছরে মজিবর রহমানের সম্পদ বেড়েছে ১৬৯%,১৪ মামলা
ad728

নিজস্ব প্রতিবেদক: গত সাত বছরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল–৫ আসনের দলীয় প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অস্থাবর সম্পদ বেড়েছে বেড়েছে ১৬৯ শতাংশ বলে প্রার্থীর দেয়া হলফনামা থেকে জানা গেছে।

নির্বাচন কমিশনে দেয়া হলফনামা থেকে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় মজিবর রহমান সরোয়ার তার অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছিলেন ২ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামা অনুযায়ী সেই অস্থাবর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪৬ হাজার ৪৫৪ টাকায়। অর্থাৎ সাত বছরের ব্যবধানে তার অস্থাবর সম্পদ বেড়েছে ৫ কোটি ২ লাখ ৬০ হাজার ৯৫৪ টাকা, যা শতাংশের হিসাবে প্রায় ১৬৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি।

আয় ও কৃষিজমির নিম্নমুখী ধারা
২০১৮ সালে জমা দেওয়া হলফনামায় মজিবর রহমান সরোয়ার উল্লেখ করেন, সে সময় তার বার্ষিক আয় ছিল ৪৮ লাখ ৭০ হাজার টাকা। এই আয়ের বড় অংশ এসেছিল ব্যবসা খাত থেকে, যা ২৪ লাখ টাকা। বাড়িভাড়া ও ফ্ল্যাট থেকে আয় ছিল ১২ লাখ ৩ হাজার টাকা, কৃষি খাত থেকে ১ লাখ ২৬ হাজার টাকা ও ব্যাংক সুদ থেকে ১ লাখ ৪১ হাজার টাকা।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া আয়কর রিটার্নে মজিবর রহমান সরোয়ারের বার্ষিক আয় দেখানো হয়েছে ৪০ লাখ ২৫ হাজার ৯৪৯ টাকা, যা সাত বছর আগের তুলনায় প্রায় ৮ লাখ টাকা কম। এ সময়ে ব্যবসা থেকে আয় কমে দাঁড়িয়েছে ছয় লাখ টাকায়। যদিও বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে আয় কিছুটা বেড়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা হয়েছে। পাশাপাশি কৃষি থেকে আয় দেখানো হয়েছে ২ লাখ টাকা, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে ১২ লাখ টাকা।

 ২০১৮ সালে যেখানে মজিবর রহমানের কৃষিজমির পরিমাণ ছিল ৪ দশমিক ৬৩ একর, সেখানে ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ২৫ একরে। অর্থাৎ সাত বছরে তাঁর কৃষিজমি কমেছে ১ দশমিক ৩৮ একর। জমির ঘোষিত মূল্যও কমে এসেছে—১৬ লাখ ৯ হাজার ৪২৬ টাকা থেকে ১২ লাখ ৩৬ হাজার টাকায়।
ব্যাংক জমা ও নগদ অর্থে বড় উল্লম্ফন

কিন্তু আয় ও কৃষিজমির এই নিম্নমুখী প্রবণতার বিপরীতে অস্থাবর সম্পদে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। ২০১৮ সালে মজিবর রহমান সরোয়ারের ব্যাংক হিসাবে জমা ছিল মাত্র ১০ লাখ টাকা। সর্বশেষ হলফনামা অনুযায়ী, এখন পাঁচটি তফসিলি ব্যাংকে তার জমা অর্থের পরিমাণ ২ কোটি ২৪ লাখ ৯ হাজার ৯৮০ টাকা। এ ছাড়া নগদ অর্থ হিসেবে আছে ৩ কোটি ৬০ লাখ ৯৭৪ টাকা।
এ সময়ের মধ্যে কোম্পানির শেয়ারে ৮৫ লাখ টাকা এবং সঞ্চয়পত্রে ৯৫ লাখ টাকা বিনিয়োগ দেখানো হয়েছে। সব মিলিয়ে নগদ ও বিনিয়োগযোগ্য অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৪৬ লাখ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, এ সময়ে মজিবর রহমানের স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের ঘোষিত মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬০২ টাকা। ফ্ল্যাটের সংখ্যা অপরিবর্তিত থাকলেও তিনটি ফ্ল্যাটের মূল্য আগের মতোই ৩ কোটি ১৪ লাখ টাকা দেখানো হয়েছে। যানবাহনের ক্ষেত্রে আগে দুটি গাড়ির বদলে এবার একটি জিপ দেখানো হয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে ৫০ লাখ টাকা। ইলেকট্রনিকের সামগ্রী ও আসবাবের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি তার কাছে ৫০ তোলা সোনা থাকার কথাও হলফনামায় উল্লেখ রয়েছে।
হলফনামা অনুযায়ী মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে মোট ১৪টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ৯টি বিচারাধীন।



চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আ

চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আ

ad300